Hijab in love

 



লাভ ইন হিজাব, শেলিনা জাহরা জান মোহাম্মদ।

বর্তমান সময়ে সঠিক মানুষ নির্বাচন করা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। এই জটিলতার মধ্য দিয়েই লেখক তার জীবনের সঠিক মানুষকে খুঁজে পেয়েছিলেন, এবং সেই গল্প এই বইয়ে তুলে ধরা হয়েছে।

আজকের সমাজে অনেক রঙের মানুষ বাস করে। কারো মুখ শোভন, কারো ভিতর সুন্দর। কিন্তু মুখোশের আড়ালে যিনি আপনার হৃদয়কে স্পর্শ করতে পারেন  তারই খুঁজে পাওয়া হল আসল সঠিক মানুষ।

সময় নিয়ে আসুক, দেরিতে আসুক, তবে সঠিক মানুষই আসুক।
এই বইটি সকল বিবাহযোগ্য বোনদের জন্য একটি দিকনির্দেশ হিসেবে কাজ করবে, যাতে তারা জীবনের সঠিক মানুষকে খুঁজে পেতে পারে সহজ এবং সঠিক পথে।

মনে রাখবেন, ভুল জীবনসঙ্গী নির্বাচন জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। দুনিয়া ক্ষণস্থায়ী, তাই জীবনসঙ্গী নির্বাচন যেন হয় এমন একজনের সঙ্গে, যার সঙ্গে যাত্রা হয় জান্নাত পর্যন্ত।

বিবাহ সত্যিকার অর্থেই আপনার জীবনের অর্ধেক দ্বীন।
আমিসহ সকলের জন্য শুভকামনা রইলো মহান রব আমাদের সহায় হোন। (আমিন)

Previous Post Next Post

نموذج الاتصال